শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৫ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এসময় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল।

বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি আশরাফুল লিংকন, হাফিজুর রহমান, পার্থদেব মন্ডল, মোক্তাদির হোসেন তরু, সাজিদ হাসান বাবু, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, শাহনেওয়াজ, তানজিল হাসান, করিম প্রধান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ তিন শতাধিক নেতা-কর্মী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com