সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৮৬ বার

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো: ফরিদুল হক খান আনুষ্ঠানিক এ ঘোষণা দেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com