শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইরানে ভূমিকম্পে আহতদের সংখ্যা বৃদ্ধি; সন্ধ্যায় আবারো ভূমিকম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৪ বার

ইরানের উত্তরাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশে গতকাল রোববার দুপুরের ভূমিকম্পে আহতদের সংখ্যা বেড়ে ৮৫ জনে উন্নীত হয়েছে। প্রদেশের ‘খুই’ শহরের নিকটবর্তী ‘কোতুর’ এলাকায় গতকাল দুপুর ৫.৭ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হেনেছিল।

এর আগের খবরে ওই ভূমিকম্পে ইরানে আহতের সংখ্যা ২৫ জন বলা হয়েছিল। এছাড়া, সীমান্তবর্তী এলাকার ওই ভূমিকম্পে তুরস্কে আটজন নিহত হয়েছে বলে আঙ্কারা জানিয়েছিল।

ইরানের জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের পর ওই এলাকায় অন্তত ১৩ বার ভূকম্পন অনুভূত হয়েছে। তিনি বলেন, প্রাথমিক হিসাবে এ ভূমিকম্পে ২৫টি গ্রাম শতকরা ২০ থেকে ৯০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, গতকাল রোববার সন্ধ্যায় পশ্চিম আজারবাইজান প্রদেশে আবার একই মাত্রার (৫.৭) আরেক ভূমিকম্প আঘাত হানে। রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদেশের উত্তরাঞ্চলীয় ‘জারাবাদ’ এলাকায় এ ভূমিকম্প হয়। তবে এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিবরণ এখনো পাওয়া যায়নি। পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com