বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোনালদো-জর্জিনা বিচ্ছেদ নিয়ে নতুন জল্পনা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১২৯ বার

সাত বছরের উপর সম্পর্ক রয়েছে তাদের। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেসের মধ্যে এখন আর সব ঠিক নেই। ইতিউতি প্রকাশ্যে আসছে বিচ্ছেদের গুঞ্জন। এর মধ্যেই নতুন তথ্য প্রকাশ করেছে একটি ওয়েবসাইট, যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ওই ওয়েবসাইটের দাবি, বাড়িতে জর্জিনার জন্য একাধিক বিধিনিষেধ রেখেছেন রোনালদো, যাতে একেবারেই খুশি নন তার বান্ধবী।

এখন নয়, ছয় বছর আগে থেকেই একটি নিয়ম করে রেখেছেন রোনালদো। তা হলো, বাড়িতে কোনো পার্টির আয়োজন করতে পারবেন না জর্জিনা। ছয় বছর আগে বার্সেলোনার বিরুদ্ধে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তখন রিয়ালে খেলতেন রোনালদো। ম্যাচের দিন রাতে মাদ্রিদের বাড়িতে পার্টি রেখেছিলেন জর্জিনা। রিয়ালের জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

কিন্তু ঘটনা অন্য দিকে মোড় নেয়। ওই ম্যাচে রিয়াল ২-৩ হারে বার্সেলোনার কাছে। জোড়া গোল করেন মেসি। তার মধ্যে অতিরিক্ত সময়ে করা জয়সূচক গোল রয়েছে। রোনালদো ওই ম্যাচের পর প্রচণ্ড বিরক্ত ছিলেন। বাড়ি ফিরে বান্ধবীকে পার্টি করতে দেখে আরো বিরক্ত হন। সেই পার্টিতে অংশ নেননি তিনি। পরে জর্জিনাকে বলে দেন ম্যাচের পর কোনো দিন বাড়িতে পার্টি না রাখতে।

জর্জিনা তাতে খুশি হননি। এখন বিচ্ছেদের জল্পনার মাঝে অতীতের ওই অধ্যায় আবার প্রকাশ্যে এসেছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com