বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

খার্তুম থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো মার্কিন সামরিক বাহিনী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১০৯ বার

দুই বাহিনীর সঙ্ঘাতে অস্থিতিশীল হয়ে ওঠা সুদানের রাজধানী খার্তুম থেকে আমেরিকান কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রোববার তাদের সরিয়ে নেয়া হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরের দিকে তিনটি চিনুক হেলিকপ্টার খার্তুমে মার্কিন দূতাবাসের কাছে অবতরণ করে। পরে সেখান থেকে ১০০ জনের মতো মানুষকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়।

এদিকে দেশটি থেকে নিজ দেশের নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নেয়ার কাজ শুরুর ঘোষণা দিয়েছে ফ্রান্স। সুদানের সামরিক বাহিনী ও তাদের বিরোধী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বলেছে, ফরাসি দূতাবাস থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজে নিয়োজিত গাড়িবহর আক্রান্ত হয়েছে।

পরে ফরাসি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা দূতাবাসে ফিরে যান। আর এই হামলার জন্য পরস্পরকে দায়ী করছে সুদানের দুই বাহিনী।

হামলায় ফরাসি এক নাগরিক আহত হয়েছেন। তবে ফরাসি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত সপ্তাহে সুদানের রাজধানী খার্তুমে দেশটির দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সহিংসতা শুরু হয়।

ক্ষমতার এই লড়াইয়ে দুই বাহিনীই দেশটির রাজধানীতে ব্যাপক বোমাবর্ষণ করেছে। এতে শত শত মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আজ আমার আদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খার্তুম থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের সরিয়ে নিতে অভিযান পরিচালনা করেছে।

মার্কিন সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস বলেন, মার্কিন নেভি সিল ও সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের ১০০ জনেরও বেশি সৈন্য জিবুতি থেকে ইথিওপিয়া এবং পরে সুদানে পৌঁছায়। তারা এক ঘণ্টারও কম সময় খার্তুমে অবস্থান করছিলেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com