বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইতিহাস রাজস্থানের, রেকর্ড রান তুলে ধোনিদের হারালেন স্যামসনরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৫ বার

জয়পুরে ইতিহাস গড়ল রাজস্থান রয়্যালস। আইপিএলে বৃহস্পতিবার রাতে সোয়াই মান সিংহ স্টেডিয়ামে আইপিএলের সর্বোচ্চ দলগত ইনিংস গড়ে চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়েছেন সঞ্জু স্যামসনরা।

উল্লেখযোগ্য বিষয় হলো, জয়পুরে রান তাড়া করে জয়ের যে অঘোষিত মিথ তৈরি হয়েছে, তা ভেঙে দিযেছে রাজস্থান। যদিও টস জেতা দলের ম্যাচ জেতার আধিপত্য বজায় থাকে এবারও।

বৃহস্পতিবার জয়পুরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন। রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এটিই আইপিএলের সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড। এই মাঠে আগে কখনো কোনো দল ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি। এতদিন জয়পুরে সর্বোচ্চ দলগত ইনিংস ছিল রাজস্থানের। তারা ২ বার ১৯৭ রান তোলে এই স্টেডিয়ামে।

চেন্নাইয়ের বিরুদ্ধে এদিন মাত্র ২৬ বলে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল। শেষমেশ তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এছাড়া জোস বাটলার ২৭, সঞ্জু স্যামসন ১৭, শিমরন হেতমায়ের ৮, দেবদূত পাডিক্কাল ২৭ ও রবিচন্দ্রন অশ্বিন ১ রানের যোগদান রাখেন।

চেন্নাইয়ের হয়ে ২টি উইকেট নেন তুষার দেশপান্ডে। ১টি করে উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা ও মাহিশ থিকসানা। উইকেট পাননি আকাশ সিং, মইন আলি ও মাথিসা পথিরানা।

সুতরাং, জিততে হলে জয়পুরে রেকর্ড রান তাড়া করতে হতো চেন্নাইকে। তারা শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭০ রানে আটকে যায়। ৩২ রানের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রাজস্থান।

ব্যর্থ হয় শিবম দুবের লড়াকু হাফ-সেঞ্চুরি। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫২ রান করে আউট হন। রুতুরাজ গায়কোয়াড় ২৯ বলে ৪৭ রান করেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ডেভন কনওয়ে ৮, অজিঙ্কা রাহানে ১৫, মইন আলি ২৩ ও রবীন্দ্র জাদেজা ২৩ রানের যোগদান রাখেন। রাজস্থানের হয়ে অ্যাডাম জাম্পা ৩টি, রবিচন্দ্রন অশ্বিন ২টি ও কুলদীপ যাদব ১টি উইকেট দখল করেন। ম্য়াচের সেরা হন যশস্বী।

এই নিয়ে জয়পুরে মোট ৪৯টি আইপিএল ম্যাচে খেলা হয়। তার মধ্যে ৩২ ম্যাচ জিতেছে রান তাড়া করা দল। মোট ১৭টি ম্যাচ জেতে শুরুতে ব্যাট করা দল।

চেন্নাইকে হারানোর সুবাদে ধোনিদের থেকে লিগ টেবিলের শীর্ষস্থান ছিনিয়ে নেয় রাজস্থান। তারা তিন থেকে একলাফে এক নম্বরে উঠে আসে। চেন্নাই ছাড়াও রাজস্থান লিগ টেবিলে পিছনে ফেলে দেয় গুজরাট টাইটানসকে। চেন্নাই তৃতীয় স্থানে নেমে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com