সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বাখমুতে ৫ মাসে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২৭ বার

গত পাঁচ মাসে ইউক্রেনের বাখমুত শহরে রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮০ হাজার সেনা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এ কথা জানিয়েছেন। যদিও বিবিসি স্বতন্ত্রভাবে কিবরির দেওয়া হতাহতের এ সংখ্যা যাচাই করতে পারেনি। তাছাড়া মস্কোও এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

কিরবি জানান, নিহতদের অর্ধেক ওয়াগনর বেসরকারি ভাড়াটে কোম্পানির সদস্য। বাখমুত দখল করতে গিয়ে তারা যুদ্ধে হতাহত হয়েছেন। গত বছর থেকে রাশিয়া এলাকাটি দখল করার জন্য লড়াই করে যাচ্ছে।

তিনি বলেন, ‘বাখমুত দিয়ে দনবাসে রুশদের ব্যাপক হামলা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’

ছোট্ট এই শহরে যুদ্ধের আগে লোকসংখ্যা ছিল ৭০ হাজার। মার্কিন দাবি সত্য হলে বলতে হবে যে ওই শহর দখল করতে এর চেয়ে বেশি যোদ্ধা হতাহত হয়েছে। এই শহরটি উভয় পক্ষের কাছেই প্রতীকী গুরুত্ব রয়েছে।

সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে বাখমুতের জয় খুব বড় কোনো প্রভাব ফেলবে না। কিন্তু রাশিয়া কোনো এক অজানা কারণে প্রায় ১০ মাস ধরে এক শহরের পেছনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে।

বর্তমানে বাখমুতের ছোট্ট একটা অংশ ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকেই দেশটির সেনারা রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন।

 

ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য, বাখমুতে তারা যতটা সম্ভব রাশিয়ার সেনাদের বধ করতে ও তাদের মজুত করা যুদ্ধাস্ত্র ধ্বংস করতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com