বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টেস্টে অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষে ভারত, বাংলাদেশের অবস্থান কত?

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২০ বার

অস্ট্রেলিয়াকে হটিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ভারত। ১৫ মাস পর টেস্ট র‌্যাংকিংয়ের সিংহাসন হারালো অস্ট্রেলিয়া।

মঙ্গলবার র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের এক নম্বর দল এখন ভারত। ১১৬ রেটিং নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ২০২১ সালের ডিসেম্বরে সর্বশেষ র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলো ভারত।

র‌্যাংকিংয়ের হালনাগাদে ২০২০ সালের মে মাসের পর থেকে অনুষ্ঠিত সিরিজ বিবেচনায় নেয়া হয়েছে। ২০২২ সালে মে মাস পর্যন্ত দলগুলোর পারফরমেন্স বিবেচনায় নেয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরমেন্স বিবেচনায় নেয়া হয় ৫০ ভাগ।

২০২০ সালের মার্চে নিউজিল্যান্ডের কাছে ভারতের ২-০ ব্যবধানে হেরে যাওয়া সিরিজটি হালনাগাদ থেকে বাদ পড়েছে। এতে ২ পয়েন্ট বেড়েছে রোহিত শর্মার দলের।

২০১৯-২০ মৌসুমে ঘরের মাঠে পাকিস্তান (২-০) ও নিউজিল্যান্ডের (৩-০) বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয় দু’টি বিবেচনায় আসেনি। অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানো সিরিজের পারফরমেন্স ৫০ শতাংশ বিবেচনায় আসে। যার ফলে ১২২ থেকে নেমে ১১৬ রেটিংয়ে হয় স্ট্রেলিয়ার।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের বর্তমান অবস্থা নিয়ে আগামী ৭ জুন ওভালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

নতুন র‌্যাংকিং তালিকায় ১১৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (১০৪), নিউজিল্যান্ড (১০০), পাকিস্তান (৮৬), শ্রীলংকা (৮৪), ওয়েস্ট ইন্ডিজ (৭৬)।

৪৫ রেটিং নিয়ে নবমস্থানে আছে বাংলাদেশ। দশম স্থানে থাকা জিম্বাবুয়ের রেটিং ৩২।

পর্যাপ্ত সংখ্যক টেস্ট না খেলায় বার্ষিক হালনাগাদের র‌্যাংকিংয়ে জায়গা হয়নি আয়ারল্যান্ড ও আফগানিস্তানের।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে- ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com