রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

হামবুর্গে নির্বাচনে অ্যাঞ্জেলা মারকেলের পরাজয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪২ বার

জার্মানির হামবুর্গ নগর রাজ্যের নির্বাচনে অ্যাঞ্জেলা মারকেলের সিডিইউ ও চরম দক্ষিণপন্থী এএফডি দল খারাপ ফল করেছে। সবুজ দলের বিপুল সাফল্যের জোরে সামাজিক গণতন্ত্রীরা বর্তমান জোট সরকার অক্ষত রেখেছে।

জাতীয় রাজনীতির গতিপ্রকৃতি যে আঞ্চলিক নির্বাচনেও প্রভাব ফেলতে পারে, তার পরিচয় আবার পাওয়া গেল জার্মানির হামবুর্গ নগর রাজ্যে। গত রোববার সেই নির্বাচনে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলের সিডিইউ দলের ভরাডুবি হয়েছে। গত পাঁচ বছর বিরোধী আসনে থাকা সত্ত্বেও দলটি ক্ষমতাসীন সামাজিক গণতন্ত্রী এসপিডি ও সবুজ দলের জোটকে হারাতে পারেনি।

অ্যাঞ্জেলার উত্তরসূরি বাছাই নিয়ে সিডিইউ দলে যে সঙ্কট চলছে, সেই প্রেক্ষাপটে ভোটাররা রক্ষণশীল এই দলের ওপর আস্থা হারিয়ে ফেলছেন বলে অনুমান করা হচ্ছে।

সম্প্রতি জার্মানির হানাউ শহরে চরম দক্ষিণপন্থী উগ্রপন্থীর হামলাও সম্ভবত ভোটারদের মনে প্রভাব ফেলছে। প্রতিবাদী দল হিসেবে আত্মপ্রকাশ করলেও এএফডি বা ‘জার্মানির জন্য বিকল্প’ দল যে রন্ধ্রে রন্ধ্রে বিদেশি-বিদ্বেষী, বর্ণবাদী সংবিধানবিরোধী শক্তিতে পরিণত হয়েছে, অনেকের মনেই সেই উপলব্ধি হচ্ছে। হামবুর্গের নির্বাচনের আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য এএফডি-ভোটারদের উদ্দেশে বারবার এক সতর্কবাণী শোনা যাচ্ছিল। রয়টার্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com