সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

দলের সাথে যোগ দিয়েছেন সাকিব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০২ বার

দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দলের শেষ সদস্য হিসেবে ইংল্যান্ডে পৌঁছেছেন তিনি। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে আসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দিন চারেক আগেই ইংল্যান্ডে পৌঁছে গেছে বাংলাদেশ দল। ইতোমধ্যে পুরোদমে অনুশীলনও শুরু করে দিয়েছে তামিম বাহিনী। যেখানে আছেন সবাই, কিন্তু দেখা মেলেনি সাকিব আল হাসানের। কখন সাকিবকে দেখা যাবে দলে সাথে? এমন প্রশ্ন তাই ঘুরপাঁক খাচ্ছিলো সবার মনে।

অবশেষে অপেক্ষা ফুরিয়েছে, সাকিব আল হাসান দলের সাথে যোগ দিয়েছেন। দল যখন প্রস্তুতি ম্যাচ খেলার অপেক্ষায় মেঘলা আকাশ দেখে আর বৃষ্টি বিলাস করেই সময় পাড় করছিল, তখন সাকিব পৌঁছান টিম হোটেলে।

অবশ্য সাকিব যে দেরিতে দলের সাথে যোগ দেবেন তা জানাই ছিল। মাগুরায় মা-বাবার সাথে ঈদ উদযাপন শেষে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে ছুটেন সাকিব। সিলেটে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পেও ছিলেন না তিনি।

যাহোক, এবার সাকিবকে পেয়ে পূর্ণ হলো বাংলাদেশের স্কোয়াড। সব কিছু ঠিক থাকলে আগামীকাল থেকে অনুশীলনে পুরো দলকেই পাবেন হাথুরুসিংহে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com