বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতের বিশ্বকাপে খেলতে পাকিস্তানের কঠিন শর্ত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১১৪ বার

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনড় মনোভাবের সামনে এশিয়া কাপ আয়োজন নিয়ে চাপে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মধ্যে ভারতকে পাল্টা চাপে ফেলতে এক দিনের বিশ্বকাপ নিয়ে কঠিন শর্ত পাকিস্তানের।

এশিয়া কাপ খেলতে রোহিত শর্মা, বিরাট কোহলিরা পাকিস্তানে না গেলে এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না বাবর আজম, শাহিন আফ্রিদিরা। প্রথম দিকে এভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপে রাখার চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে বিশেষ কাজ না হওয়ায় আরো কঠিন শর্ত দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক দিনের বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে লিখিত আশ্বাস চায় পিসিবি। নাজম শেঠিদের দাবি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে, এই মর্মে লিখিত আশ্বাস পেলে তবেই বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবেন তারা।

ভারতের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে বিকল্প প্রস্তাব দিয়েছিল। পাকিস্তানের প্রস্তাব ছিল, ভারতীয় দলের ম্যাচগুলো হোক অন্য কোনো দেশে। কিন্তু ভারতীয় বোর্ড তাতেও রাজি হয়নি। পুরো প্রতিযোগিতাই পাকিস্তান থেকে সরিয়ে দেয়ার দাবিতে অনড় তারা। এর পরই বিশ্বকাপ নিয়ে নতুন শর্ত দিলো পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে ভারত লিখিত আশ্বাস দিলেই এক মাত্র এক দিনের বিশ্বকাপ খেলতে বাবরদের পাঠানো হবে। আগামী ৮ মে এসিসি-র সভায় যোগ দিতে দুবাই যাবেন পিসিবি চেয়ারম্যান শেঠি। সেখানে এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্তে আসতে চান তিনি। তাদের বিকল্প প্রস্তাব মানা না হলে শেঠি পরিষ্কার জানিয়ে দেবেন, পাকিস্তানই খেলবে না এশিয়া কাপ। অর্থাৎ, এশিয়া হয় পাকিস্তানেই হবে। না হলে পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ করতে হবে।

সূত্রের খবর, সম্প্রতি তিনি পাকিস্তান সরকারের কয়েকজন কর্মকর্তার সাথে বৈঠক করেছেন। এশিয়া কাপের ম্যাচগুলো লাহোর এবং দুবাইয়ে না হলে পিসিবির কী করণীয়, তা জানতে চান। ওই বৈঠকের পর এক দিনের বিশ্বকাপ নিয়ে নতুন শর্ত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক দিনের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে আহমদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতায়। আগামী অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। তার আগে সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। এই দুই প্রতিযোগিতা নিয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com