শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতীয় বিমানে উহান থেকে দিল্লিতে ২৩ বাংলাদেশি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৮ বার

বাংলাদেশ ডেস্ক ॥ চীনের উহানে করোনাভাইরাসের কারণে আটকে পড়া ২৩ বাংলাদেশি নাগরিক ভারতের একটি বিশেষ বিমানে করে দিল্লি পৌঁছেছেন। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে একটি বিশেষ ভারতীয় ফ্লাইটে সরিয়ে নেয়া হয়েছে। তারা বৃহস্পতিবার দিল্লিতে অবতরণ করেছেন। অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাদের দিল্লির শহরতলিতে কোয়ারেন্টাইনে রাখা হবে।
নিয়মমাফিক তাদের এখন কোয়ারেন্টাইনে রাখা হবে উল্লেখ করা হয় ওই পোস্টে। এর আগে, চলতি মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমানে করোনাভাইরাসের উৎস চীনের উহান শহর থেকে ৬৪৭ ভারতীয় দেশে ফেরেন। এরপরও যারা আটকা ছিলেন সেই ভারতীয়দের ফেরত আনার অনুমতি দিতে চীন ইচ্ছা করেই দেরি করছিল বলেও অভিযোগ ছিল ভারতের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com