বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

যুক্তরাজ্যের কাউন্সিলর নির্বাচিত হলেন রাজবাড়ীর রিমন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৩৯ বার

যুক্তরাজ্যের ডার্লিংটন বোরো কাউন্সিলের নির্বাচনে যুক্তরাজ্যের নাগরিক প্রকৌশলী মোহাম্মদ রোমালাস মাহমুদ রিমন লেবার পার্টির প্রার্থী হিসেবে স্টিফেনসন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৪ই মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি কনজারভেটিভ পার্টির কেবিনেট মেম্বার মাইক রেন্টনকে পরাজিত করে ডার্লিংটন বোরোর কাউন্সিলর হিসেবে প্রথম বাংলাদেশী, মুসলিম এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পুরুষ কাউন্সিলর নির্বাচিত হোন।

তিনি রাজবাড়ী শহরের কলেজপাড়া বাসিন্দা মোহাম্মদ মোশাররফ হোসেন সুমন ও জেসমিন নেওয়াজের বড় ছেলে এবং রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের ভাগিনা ও সুনামগঞ্জের কর্নেল (অব) সৈয়দ আলী আহমেদের ছোট জামাতা।

 

জানা গেছে, রিমন লাহোর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ও যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার থেকে পোস্টগ্রাজুয়েট ডিগ্রি অর্জন করে দীর্ঘদিন থেকে লন্ডনের ডার্লিংটন সিটিতে বসবাস করছেন। রিমন লন্ডনে তথ্য প্রযুক্তি প্রকৌশলী হিসেবে কর্মরত। এর পাশাপাশি তিনি লেবারপার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তার স্ত্রী ডা. সৈয়দা সামুস্তা ফারজানা ডার্লিংটন মেমোরিয়াল হাসপাতালে কর্মরত রয়েছেন। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

প্রকৌশলী মোহাম্মদ রোমালাস মাহমুদ (রিমন) তার এ সাফল্যে তিনি রাজবাড়ীসহ বাংলাদেশের সকল নাগরিকের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে এই প্রথম রাজবাড়ীর কোন নাগরিক নির্বাচিত হলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com