শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ

জয় বাংলা কনসার্ট মাতাবেন যারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪২৮ বার

প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। তবে মুজিব বর্ষ উপলক্ষ্যে এবার থাকছে জমকালো আয়োজন। আগামী ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে ৬ষ্ঠবারের মতো অনুষ্ঠিত হবে এই মেগা কনসার্ট। এটি আয়োজন করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

‘জয় বাংলা কনসার্ট’র পুরো আয়োজন জুড়ে এবার থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। গানগুলো পরিবেশন করবে ৯টি ব্যান্ড। এগুলো হলো- ভাইকিংস, লালন, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, চিরকুট, নেমেসিস, এফ মাইনর, শূন্য এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। একই মঞ্চে একক শিল্পী গাইবেন মিনার ও অ্যাভয়েড রাফা। এ ছাড়াও কনসার্টে থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।

আয়োজদের সূত্রে জানা গেছে, অংশ নেওয়া প্রতিটি ব্যান্ড ও শিল্পী নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো পরিবেশন করবেন। দর্শক-শ্রোতাদের অংশ নেওয়ার জন্য শিগগিরই শুরু হবে এর নিবন্ধন প্রক্রিয়া। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে যে কেউ অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com