শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পাকিস্তানেও করোনাভাইরাসের হানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৬ বার

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা এবার পাকিস্তানেও। গতকাল বুধবার পাকিস্তানে প্রথম এই ভাইরাস আক্রান্তের খবর সামনে আসে। দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত বিশেষ সহযোগী চিকিৎসক জাফর মিরজা।

গতকাল বুধবার এক টুইট বার্তায় তিনি লিখেছেন, পাকিস্তানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়েছে। দুজনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। আন্তর্জাতিক স্তরে নির্ধারিত প্রোটোকল অনুসারে আক্রান্তদের চিকিৎসা চলছে। প্রত্যেকের অবস্থা স্থিতিশীল।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’’

এই মুহূর্তে ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মিরজা পাক-ইরান সীমান্তের তাফতান সীমান্ত চেকপোস্টে আছেন। আজ বৃহস্পতিবার ইসলামাবাদে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইরানে যাওয়ার রেকর্ড আছে। গত ২০ ফেব্রুয়ারি তিনি ইরান থেকে ফেরেন।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০১ জনে। এদের মধ্যে চীনের মূল ভূখণ্ডেই মারা গেছেন ২ হাজার ৭৪৪ জন মারা গেছেন বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com