বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

‘এটা শুধু একটা ছবি নয়, তার চেয়েও বড় কিছু’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩৩ বার

অবশেষে মুক্তি পেল বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’-এর ট্রেলার। এ উপলক্ষে মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে মঙ্গলবার আড়ম্বর আয়োজন করা হয়। ওম রাউত পরিচালিত এই ছবিতে প্রভু রামের চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। জানকীরূপে আসবেন বলিউড নায়িকা কৃতি শ্যানন। আর রাবণের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে নির্মাতা ছাড়াও প্রধান তিন অভিনয়শিল্পীই উপস্থিত ছিলেন। এ সময় কৃতি বলেন, “এর আগে অনেক ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসেছি; কিন্তু এবারের অনুভূতি একেবারেই অন্যরকম। আমি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি। ট্রেলার দেখার সময় আমার গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছিল। এটা শুধু একটা ছবি নয়, তার চেয়েও বড় কিছু। ছবিটি বানানোর সময় সবারই এমন অনুভূতি হয়েছিল। আমি ওমকে (পরিচালক) ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি আমাকে ‘জানকী’র যোগ্য ভেবেছিলেন। তার বিশ্বাস ছিল যে, আমি এ চরিত্রটি বাস্তবায়ন করতে পারব।”

তিনি আরও বলেন, “আমি পুরো শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে চরিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্য শ্রদ্ধার জায়গাটা আগেই ছিল। এই চরিত্রে অভিনয় করতে করতে আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে পড়েছি। চরিত্রটাকে আরও গভীরভাবে অনুভব করতে পেরেছি। পবিত্র আত্মা, ভালোবাসাভরা হৃদয় আর কঠিন মনন নিয়ে চরিত্রটি। এর মধ্যে ভালোবাসা, স্নেহ, মমতা ভরপুর আছে; কিন্তু ‘জানকী’ অকুতোভয়।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com