বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

মা হলেন অভিনেত্রী গওহর খান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১২৭ বার

বলিউডে একের পর এক খুশির খবর। মা হলেন বলিউডের আলোচিত অভিনেত্রী গওহর খান। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। এটি গওহর খান ও জায়েদ দরবার দম্পতির প্রথম সন্তান। ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন তারা, বিয়ের দুই বছর মধ্যে মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন এ খবর। ইনস্টাগ্রামে গওহর খান লিখেন, ‘আনন্দ কি তা সত্যিই বুঝতে পারলাম। ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমার সদ্য জন্ম নেওয়া ছেলে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন।’

করোনা সংকটের সময়ে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। মুখে মাস্ক পরে শপে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন গওহর খান, আর সেখানে তাকে দেখে প্রেমে পড়েন জায়েদ। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর খান। কিন্তু বয়সের এই ব্যবধান বাধা হয়নি এ জুটির প্রেম কাহিনীতে।

ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক পার করছেন গওহর খান। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি সব মাধ্যমেই তার অবাধ বিচরণ। এক সময় এ অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কম চর্চা হয়নি। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গওহরের প্রেমের গল্প কারো অজানা নয়। তবে সেই প্রেম পরিণয় পায়নি। সর্বশেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com