শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পাকিস্তানে পঙ্গপাল দমনে হাঁস পাঠাচ্ছে চীন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৩ বার

পাকিস্তানে শস্যখাদক পঙ্গপালের আক্রমণ ঠেকাতে এক লাখ হাঁস মোতায়েন করবে চীন। বিগত দুই দশকের মধ্যে পাকিস্তানে এবারই সবচেয়ে বেশিসংখ্যক পঙ্গপাল আক্রমণ করেছে।

চলতি সপ্তাহে চীন সরকারের দেওয়া এক বিবৃতির বরাতে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

পঙ্গপালের আক্রমণ ঠেকাতে চীন-পাকিস্তানের এই প্রকল্প নিয়ে কাজ করা এক কৃষি বিশেষজ্ঞ বলেন, ‘একটি হাঁস প্রতিদিন ২০০ পঙ্গপাল খেতে পারে। তাই এটি পূর্বের তুলনায় বেশি কার্যকর হবে।’

এই পদক্ষেপকে ‘জৈবিক অস্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন ঝিজিয়াং একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের সিনিয়র গবেষক লু লিঝি। তিনি বলেন, ‘একটি মুরগি একদিনে প্রায় ৭০টি পঙ্গপাল খেতে পারে। তবে একটি হাঁস সেই সংখ্যার চেয়ে তিনগুণ বেশি খেতে পারে।’

পঙ্গপালের আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকার দেশ কেনিয়া ও ইথিওপিয়া। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পৃথিবীর প্রায় ২০ শতাংশ ভূমি পঙ্গপালের আক্রমণের শিকার হয়। বিশ্বের দরিদ্র্যতম ৬৫টিরও বেশি দেশে এর প্রকোপ দেখা যায় এবং বিশ্বের জনসংখ্যার ১০ ভাগের এক ভাগের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com