বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ঢাকায় কনস্যুলার মিশন খুলতে আগ্রহী পর্তুগাল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১০৮ বার

পর্তুগালের সেক্রেটারি অব স্টেট ফ্রান্সিসকো আন্দ্রে জানান, আগামী বছর ঢাকায় কনস্যুলার মিশন খুলতে আগ্রহী পর্তুগাল। গত শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে দ্বিতীয় ইইউ ইন্দো প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা জানান।

ফ্রান্সিসকো আন্দ্রে বৈঠকে মন্ত্রী হাছান মাহমুদকে জানান, পর্তুগাল সরকার আগামী বছরের মধ্যে ঢাকায় একটি কনস্যুলার মিশন খোলার প্রক্রিয়া হাতে নিয়েছে। এতে করে বাংলাদেশিদের পর্তুগাল ভ্রমণ সহজ হবে।

পর্তুগালে ক্রমবর্ধমান বাংলাদেশিদের উদ্যোক্তা হিসেবে কর্মকাণ্ড এবং পরিশ্রমী মনোভাবের প্রশংসা করে তিনি বলেন, পর্তুগীজ সমাজের সঙ্গে মিলেমিশে প্রবাসী বাংলাদেশিরা অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছেন।

পর্তুগালের এই উদ্যোগকে স্বাগত জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com