বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এশিয়া কাপ শ্রীলঙ্কায় হতে পারে : পাপন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১২১ বার

এশিয়া কাপ শ্রীলঙ্কায় হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘এসিসি থেকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কবে জানানো হবে, সেটাও বলা মুশকিল। তবে এখন দু’টি পথ খোলা আছে। একটি হাইব্রিড মডেল। অন্যটি যেকোনো এক দেশে পুরো আসরের আয়োজন। হাইব্রিড মডেল হলে পাকিস্তান ও আরব আমিরাত হবে। আর একটি ভেন্যু হলে শ্রীলঙ্কারই সুযোগ বেশি।’

বাংলাদেশকেও ভেন্যু হিসেবে রাখতে চাওয়া হয়েছিল দাবি করে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশকে প্রস্তাব দেয়া হয়েছিল। যেহেতু তখন বৃষ্টি থাকবে, এদিকে খেলাটাও ওয়ানডে, তাই প্রস্তাবটি গৃহীত হয়নি। টি-টোয়েন্টি হলে একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে ওই সময় খেলানো সম্ভব হবে নয়। সেজন্য আমাদের প্রস্তাব দেয়া হলে বলেছি, এই সময়ে খেলা সম্ভব না।’

উল্লেখ্য, এশিয়া কাপ নিয়ে সংশয়ের সমাধান এখনো হয়নি। ভারত-পাকিস্তানের রাজনৈতিক মারপ্যাঁচে দেখা দিয়েছে নানা শঙ্কা। সেখান থেকে উত্তরণের পথ খুঁজে বেড়াচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। হাইব্রিড মডেলের পরিকল্পনা করলেও তাতে বাঁধ সেধেছে বিসিবি ও লঙ্কান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের একক কিংবা প্রস্তাবিত হাইব্রিড মডেল থেকে বেরিয়ে এসে টুর্নামেন্টটি গড়াতে পারে শ্রীলঙ্কাতেও!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com