বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চেলসিকে হারিয়েই শিরোপা বুঝে নিলো ম্যানসিটি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১১৭ বার

মঞ্চ প্রস্তুত ছিল, শিরোপাও নিশ্চিত ছিল। শুধুই অপেক্ষা ছিল উদযাপনের। চেলসির বিপক্ষে জয় তুলে নিয়ে সেই কাজটি সুন্দরভাবেই সমাধা করলো ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালার শিষ্যরা রোববার মাঠে নামে ‘গার্ড অফ অনার’ নিয়ে আর মাঠ ছাড়ার বেলায় সঙ্গী ‘ইপিএল শিরোপা।’

ম্যানসিটির শিরোপা নিশ্চিত হয় অবশ্য একদিন আগেই। শনিবার নটিংহ্যামের বিপক্ষে আর্সেনালের হারে টানা তৃতীয়বারের মতো শিরোপা যায় ম্যানসিটির ঘরে। ফলে সব মিলিয়ে গত ছয় আসরে পাঁচবারই চ্যাম্পিয়ন হলো পেপ গার্দিওয়ালার শিষ্যরা। সব মিলিয়ে মোট ৯বার শিরোপা জয়ের স্বাদ পেল ম্যানসিটি।

আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশ ঢেলে সাজান গার্দিওলা। শেষ ম্যাচের থেকে মাত্র ২ জন ছিলেন শুরুর একাদশে। তবে তাতেও বাধ সাধেনি, জয় দিয়েই শিরোপা উদযাপন করেছে সিটি। আলভারেসের একমাত্র গোলে চেলসিকে ১-০ গোলে হারায় তারা।

ম্যাচের মাত্র ১২তম মিনিটে পালমারের দারুণ পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন আলভারেস। সিটির জার্সিতে অভিষেক মৌসুমে প্রিমিয়ার লিগে এই নিয়ে ৯ গোল করলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার।

ট্রেবল জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল পেপ গার্ডিওয়ালার ম্যানসিটি। এফএ কাপ আর পরম আরাধ্যের চ্যাম্পিয়নস লিগটা জিতলেই হয়ে যায় বাকি কাজটা। অপেক্ষা শুধু একটি করে ম্যাচের, দুটি টুর্নামেন্টেরই ফাইনালে উঠে আছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com