রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৮২ বার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দেশটির ওয়াশিংটন রাজ্যে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি এক বিবৃতিতে বলেন,‘করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এটি প্রথম মৃত্যু হলেও এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের উহান শহরে চিকিৎসাধীন অবস্থায় এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছিল। এ ছাড়া দেশটিতে এখন পর্যন্ত ৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com