শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বুয়েটের শহীদ মিনারের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১২১ বার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা-পুলিশ। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আজাদ রহমান বলেন, বুয়েটের শহীদ মিনারের পাশে ফুটপাতে পড়ে ছিলেন ওই নারী। জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে বিকেল সাড়ে ৩টার দিকে ওই নারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, ওই নারী ভিক্ষা করতেন বলে আশপাশের লোকজন জানিয়েছেন। তিনি ওই এলাকায় ঘোরাঘুরি করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এ ছাড়া তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com