শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

স্ত্রী-ছেলের পর চলে গেলেন স্বামীও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪১৪ বার

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্ত্রী ও ছেলে রুশদীর পর মারা গেলেন স্বামী শহিদুল কিরমানী রনিও (৪৫)। তার মৃত্যুর মধ্য দিয়ে ছোট পরিবারটিতে আর কেউ বেঁচে রইলো না।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রনির শরীরের ৪৩ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।

এর আগে গতকাল রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রনির স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

তবে ঘটনার দিনই রনি ও জান্নাতুল দম্পতির ছেলে এ কে এম রুশদী (৫) মারা যায়। তারা নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইস্কাটনের দিলু রোডের একটি আবাসিক ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন রুশদীসহ তিনজন নিহত হয়। নিহত অপর দুজন হলেন- আবদুল কাদের (৪৫) ও আফরিন জান্নাত (১৭)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com