শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ওআইসি মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৩৬ বার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামিক সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা।

সোমবার (২৯ মে) সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সেখান থেকে উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন ক্যাম্পে যান তিনি। এছাড়াও আরো কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন।

সেখানে ক্যাম্পে ব্র্যাকের ইয়ুৎ সেন্টার, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমগুলো পরিদর্শন করেন। এছাড়াও শরণার্থী বিষয়ক কমিশন, রোহিঙ্গা প্রতিনিধি, এনজিও আইএনজিও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদৌজ্জা জানান, পরিদর্শনকালে ওআইসির মহাসচিব রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন ও রোহিঙ্গাদের সমস্যার কথা শুনেছেন। ওই দিন বিকেলেই বিমানযোগে ঢাকায় ফিরে যান তিনি।

ওআইসি প্রধানের সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে জোরদার ছিল আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com