বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত, নতুন গন্তব্য নিয়ে যা জানা গেল?

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৪৬ বার

গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে শেষ পর্যন্ত। চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ের। আগামী ৩ জুন ক্লেমতের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটি খেলবে পিএসজি। সেটাই হতে যাচ্ছে পিএসজির জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ।

সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। পার্ক দ্য প্রিন্সেসে ক্লেমতের বিপক্ষে ম্যাচটিই তার শেষ ম্যাচ হবে।’

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দুই মৌসুমের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। তাকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবেই পায় ফরাসি ক্লাব। সেই চুক্তির মেয়াদ এক মৌসুম বাড়ানোর বিকল্পও ছিল। তবে সেটা বেছে নেননি মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাই দুই মৌসুমেই পিএসজি অধ্যায়কে বিদায় জানাতে চলেছেন।

নতুন গন্তব্য কোথায়?
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর দলবদল ইস্যুতে প্রতিদিনই পাওয়া যাচ্ছে নতুন নতুন সব তথ্য। সম্ভাব্য গন্তব্য হিসেবে সাবেক ক্লাব বার্সেলোনা ছাড়াও ওঠে আসছে আরো বেশ কয়েকটি ক্লাবের নাম। তবে মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে এ তালিকায় বেশ এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

সম্প্রতি জানা যায়, সৌদির ক্লাবের মোটা অঙ্কের প্রস্তাবে রাজি হয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর দাবি, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব। বাংলাদেশী মুদ্রায় যা ১৩৭৮০ কোটি টাকা। সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ।

এর আগে জানা যাচ্ছিল, সৌদি আরবের লিগ নিজেদের টুর্নামেন্টকে অন্য অবস্থানে নিয়ে যেতে চায়। সে লক্ষ্যে তারা রোনালদোর পর এবার মেসিকেও উচ্চ বেতনে নেয়ার পরিকল্পনা করেছে। শুধুমাত্র নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দামেই নয়, মেসির জন্য প্রস্তাবিত মূল্য ফুটবল ইতিহাসের সব রেকর্ডকেই ছাড়িয়ে যাবে। আল-নাসরে রোনালদোকে নেয়ার পর থেকেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলাল চায় মেসিকে।

ফেলে আসা ন্যু ক্যাম্পে ফিরবেন?
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মতো বার্সেলোনার সাথে লিওনেল মেসির সম্পর্ক শেষ হইয়াও যেন হইলো না শেষ! কাতালান ক্লাবটির সাথে তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন মহাতারকা পাড়ি জমিয়েছিলেন প্যারিসের ক্লাব পিএসজিতে। তাও বছর দুই হতে চললো। তবে এখনো মহানায়কের ফেরার আশায় পথ চেয়ে বসে আছে বার্সা সমর্থকরা। তবে ন্যু ক্যাম্পে ফিরতে হলে সৌদির মোটা প্রস্তাব বিসর্জন দিতে হবে তাকে। কদিন আগে সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, কম বেতনেই মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com