শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩৫৩ বার

যশোরের শার্শায় আনিসুর রহমান (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদ্য প্রবাস ফেরত এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত আনিসুর রহমান উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডের কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোল্লাপাড়ায় স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন আনিসুর রহমান। এসময় একই গ্রামের সদ্য প্রবাস ফেরত নাসির উদ্দিন পেছন থেকে এসে আনিসুর রহমানকে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেয়। পরে হাতুড়ি দিয়ে কয়েকটি আঘাত করে। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই নাসির পালিয়ে যায়।

‘আমরা খবর পেয়ে আনিসুরকে উদ্ধার করে হাসপাতালে আনলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,’ বলেন ইউপি চেয়ারম্যান।

শার্শা থানার ওসি আতাউর রহমান আনিসুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। তদন্তের পরেই প্রকৃত সত্য উদঘাটিত হবে।’ সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com