শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

একসাথে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩৫৫ বার

ময়মনসিংহে একসাথে চার মেয়ে শিশুর জন্ম দিলেন সুলতানা আক্তার (২১) নামে এক গৃহবধূ। তিনি ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুর গ্রামের মো. তোফায়েল আহমেদের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ও লেভার ওয়ার্ডে সিজারের মাধ্যমে চার শিশু কন্যার জন্ম হয়।
একসাথে চার কন্যা সন্তানের বাবা তোফায়েল আহমেদ কৃষক।

তিনি বলেন, ‘আল্লাহ আমাকে একসাথে চার কন্যা সন্তান দান করেছেন। আমার একটি তিন বছরের ছেলেও রয়েছে। আমি চারজনকেই লালন পালন করব।’ প্রসুতি ও চার সন্তান সুস্থ আছে বলেও জানান তিনি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের ৩ নং ইউনিটের প্রধান ডা. এস এম নাহিদা আক্তার বলেন, দু’টি শিশু নরমাল ডেলিভারি হওয়ার পর সুলতানা আক্তারকে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালে সিজার করার পর আরো দুটি শিশুর জন্ম হয়।

তিনি জানান, সদ্যোজাত শিশুদের ওজন খুব কম। তিনটি শিশু সুস্থ আছে। একটি শিশুর অবস্থা তেমন ভালো নেই। শিশু ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com