শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১১৩ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি। শুক্রবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনের নেতা-কর্মীরা। সংগঠনের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়।

এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আবুল কাশেম, ফজলুল হক, কাজী শওকত হোসেন, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন সিরাজ, ফখরুল আলম সমর ও সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ বলেন, স্বাধীনতাবিরোধী, বিএনপি-জামায়াতের সকল যড়যন্ত্র মোকাবিলায় ঢাকা জেলা আওয়ামী লীগের এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী নির্বাচনে ঢাকা জেলার প্রতিটি আসন শেখ হাসিনাকে উপহার দেব। নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমাদের ঢাকা জেলার প্রতিটি নেতাকর্মী সেই প্রার্থীর পক্ষে কাজ করবে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগ বরারবই শক্তিশালী। আমরা আরও বেশি শক্তিশালী করার চেষ্টায় আছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। জ্বালাপোড়াও করে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়। বাংলার জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল।ঢাকা জেলা আওয়ামী লীগ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকবে।

 

গত বছর ২৯ অক্টোবর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটির সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পদে পনিরুজ্জামান তরুণের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com