মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান টেস্ট দল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১১৭ বার

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। ম্যাচটি খেলতে দুই ধাপে ঢাকায় পৌঁছাবে তারা। আজ শনিবার বেলা ১১টায় প্রথম ধাপে এসেছে হাসমতউল্লাহ শাহিদীর দল। প্রথম বহরে আফগান টেস্ট স্কোয়াডের ১০ জন এসেছে।

দ্বিতীয় ধাপে সদস্যদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে শনিবার বিকাল ৫টায়।

চোটের কারণে তারকা ক্রিকেটার রশিদ খানকে ছাড়াই সফরে আসছে আফগান দল। এছাড়া দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও।

এদিকে ঢাকা পৌঁছেই প্রথম ধাপের দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে। এরপর আগামীকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল।

সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।

মিরপুরে প্রথম টেস্ট খেলে আফগানিস্তান দলের ভারত যাওয়ার কথা রয়েছে। ঈদের ছুটি শেষে জুলাইয়ের শুরুতে আবার ঢাকায় ফিরবে আফগানরা। এরপর ৫ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। ১৪ ও ১৬ জুলাই দু’টি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সফর।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com