শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে ফের পাঠদান শুরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৮৭ বার

তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমের কারণে প্রাথমিকে চার দিন এবং মাধ্যমিকে এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসায় আজ রোববার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আবারও খুলেছে। তবে আজ থেকে পাঠদান চালু হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।

বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন জানান, তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসায় আজ রোববার থেকে যথারীতি ক্লাস শুরু হয়েছে।

এদিকে, প্রাথমিক অধিদপ্তরের পরিচালক মনিষ চাকমা জানান, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিকে ছুটি দেওয়া হয়েছিল। সেটি আর বাড়ছে না। তবে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো মানতে হবে।

যেসব নির্দেশনা মানতে হবে-

* পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত এবং শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।

* শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে।

* শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

* শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

 

এর আগে, গরমের কারণে ৫ থেকে ৮ জুন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। এরপর ৬ থেকে ৮ জুন পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদান বন্ধের ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে, মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম ৮ জুন বন্ধ ঘোষণা করে মাউশি। তিন অধিদপ্তরের অধীনের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল গত বৃহস্পতিবার পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে পাঠদান শুরু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com