মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অভিষেকেই টস হারলেন লিটন, ব্যাটিংয়ে বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১২ বার

টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে গেল লিটন দাসের। বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করেছেন তিনি। তবে টস ভাগ্য সায় দেয়নি তার পক্ষে, আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে টাইগাররা। প্রথম বারের মতো লিটন দাসের নেতৃত্বে সাদা পোষাকে মাঠে নেমেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু সকাল ১০টায়।

বাংলাদেশ একাদশে নেই বড় কোনো চমক। চার পেসার নয়, তিন পেসার নিয়েই একাদশ সাজিয়েছেন হাথুরুসিংহে। চোট কাটিয়ে সেরা এগারোয় জায়গা বুঝে পেয়েছেন তাসকিন আহমেদ। আছেন তাইজুল ইসলামও।

বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ : ইবরাহিম জাদরাম, আব্দুল মালিক, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক) রহমত শাহ, নাসির জামাল, আফসার জাজাই, করিম জানাত, আমির হামজা, জহির খান, নিজাত মাসুদ, ইয়ামিন আহমাদজাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com