মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিনের শুরুতেই এবাদতের আঘাত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৩০ বার

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন শুরুতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আফগানদের তৃতীয় উইকেট তুলে নিয়েছেন এবাদত হোসেন। দিনের তৃতীয় ওভারে নাসির জামালকে ব্যক্তিগত ৬ রানে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন এই পেসার।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা খেলছে দুদল। এ প্রতিবেন লেখা পর্যন্ত বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান করেছে আফগানিস্তান।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৩৮২ রান করেছিল। পরে আফগানিস্তান প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট ফলো-অনে পড়ে। যদিও বাংলাদেশ প্রতিপক্ষকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে। সেখানে শান্তর ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি ও মুমিনুল হকে শতকে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com