শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

গোয়াইনঘাটে বজ্রপাতে নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৩৫৩ বার

সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে তিনটার দিকে উপজেলার বিছনাকান্দি সংলগ্ন আনফরের ভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রুস্তমপুর ইউনিনের কুনকিরি গ্রামের মৃত আব্দুল করীমের ছেলে নুরমিয়া (৫০) ও একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে শরীফ উদ্দিন উরফে ময়না মিয়া (২৮)। এসময় একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের আব্দুল আলীর ছেলে আমির উদ্দিন (২৫) ও আব্দুল গফুরের ছেলে জামাল উদ্দিন আহত হন।

স্থানীয়রা জানায়, ভোরে তারা গরু চরাতে আনফরের ভাঙ্গা নামক স্থানে উপস্থিত হন। হঠাৎ বজ্রপাত হলে নুরমিয়া ও ময়না মিয়া ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত শরীফ উদ্দিন ও আমির উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে সিওমেক হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা রাখাল। ভারতীয় গরু চরিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গোয়াইনঘাট থানার এসআই জুনেল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com