শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রধানমন্ত্রীকে ফোন : বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী ইউক্রেন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৩৬ বার
ছবি : বাসস

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোন কথোপকথনের সময় দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সাথে কাজ করার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

ইউক্রেন থেকে খাদ্যশস্য নির্বিঘ্নে পরিবহনের বিষয়ে তার আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ চাই অবিলম্বে বিদ্যমান যুদ্ধ বন্ধ হবে যাতে বিশ্বের‘রুটির ঝুড়ি’ হিসেবে পরিচিত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্য ঘাটতির দেশগুলোতে পাঠানো যায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘের নেতৃত্বে ‘ব্ল্যাক সি ক্রপস ইনিশিয়েটিভ’ এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং এই ধরনের উদ্যোগের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী দিনেও এ ধরনের মহৎ পদক্ষেপ অব্যাহত থাকবে।

ডেনিস শ্যামিহাল আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসঙ্ঘ এবং অন্যান্য ফোরামে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসঙ্ঘের উদ্দেশ্য ও নীতি অনুযায়ী সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল।

প্রধানমন্ত্রী সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, এই নীতিটি সর্বজনীনভাবে অনুসরণ করা উচিত।

তিনি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

শেখ হাসিনা উল্লেখ করেন, শান্তির নীতিতে বিশ্বাসী বাংলাদেশের অভ্যুদয়ও যুদ্ধের মধ্য দিয়ে, কিন্তু যুদ্ধ কোনো পক্ষের জন্য কল্যাণ বয়ে আনে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথোপকথন শেষে ডেনিস শ্যামিহালের সুস্বাস্থ্য কামনা করেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com