মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১১৯ বার
ছবি : সংগৃহীত

আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন দেশের হয়ে ৫টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলা উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ হারিস।

সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফমেন্স বিবেচনায় বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ খেলা ক্রিকেটারদের নিয়ে দল সাজানো হয়েছে।

আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপের আসর। ওই টুর্নামেন্টের আগে লাহারে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে পাকিস্তান।

৫০ ওভারের এবারের আসরের এই টুর্নামেন্টে মোট ৮টি ‘এ’ দল খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

১৫ জুলাই নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। এরপর ১৭ ও ১৯ জুলাই যথাক্রমে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে পাকিস্তান।

২১ জুলাই দু’টি সেমি-ফাইনাল এবং ২৩ জুলাই হবে ফাইনাল। ইতোমধ্যে বাংলাদেশের নিজেদের দল ঘোষণা করেছে।

ইমার্জিং এশিয়া কাপের জন্য পাকিস্তান দল : মোহাম্মদ হারিস (অধিনায়ক), উমাইর বিন ইউসুফ, আমাদ বাট, আরশাদ ইকবাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাশির খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাশিম আকরাম, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, শাহনেওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম এবং তৈয়ব তাহির।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com