বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রিটার্ন দাখিলে ২০০০ টাকা দেয়ার প্রস্তাব বাতিল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮৩ বার

প্রত্যেক টিআইএনধারীদের তাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সময় ২০০০ টাকা দিতে হবে- সেই বহুল বিতর্কিত প্রস্তাবিত বিধান বাতিল করে অর্থ বিল-২০২৩ পাস করা হয়েছে।

রোববার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

অর্থমন্ত্রী অর্থ বিলের ধারা-২ এবং ২-ক-এ আরো কিছু ছোটখাটো প্রস্তাব গ্রহণ করেন।

অন্য সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

নতুন করের ব্যবস্থার আওতায় পেট্রোলিয়াম পণ্যের মূল্য উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় মন্ত্রী পূর্ববর্তী অ্যাড-ভ্যালোরেম ট্যাক্স (মূল্য সংযোজন কর) পুনঃস্থাপন করে জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট শুল্ক বাতিল করার একটি সংশোধনী গ্রহণ করেছেন।

তেল আমদানির ওপর সুনির্দিষ্ট শুল্ক আরোপ করে চলতি মাসের ১ তারিখে সংসদে পেশ করা অর্থ বিলে ‘অস্থায়ী কর সংগ্রহ আইন ১৯৩১ (১৯৩১ সালের আইন নং-১৬) এর অধীনে কার্যকর হয়েছিল।

জ্বালানি আমদানিতে শুল্ক, ভ্যাট এবং অগ্রিম ট্যাক্স ফিনান্স অ্যাক্ট ২০২৩-এ পুনঃস্থাপিত হয়েছে কারণ সেগুলো বিলে বাতিল করা হয়েছিল।

বলপয়েন্ট কলম তৈরিতে প্রস্তাবিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫.০ শতাংশ করা হয়েছে।

১ জুন অর্থবিলে, অর্থমন্ত্রী যাদের করযোগ্য আয় নেই কিন্তু বিভিন্ন সরকারি সেবার জন্য ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে তাদের ওপর ন্যূনতম কর হিসেবে ২০০০ টাকা প্রস্তাব করেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com