শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

খিলগাঁওয়ে ২ শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩৫০ বার

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় দুই শিশুকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন তাদের মা। নিজের গায়ে আগুন দিয়ে আত্নহত্যার চেষ্টা করলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শনিবার সকালে খিলগাঁও থানা এলাকার একটি বাসা থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আর দগ্ধ মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশুরা হলো- আলভি (১০) ও জান্নাত (১২)। তারা ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৪র্থ ও ১ম শ্রেণির ছাত্রী। আর মায়ের নাম আক্তারোন্নেছা পপি (৩৫)। তিনি গৃহিনী। তার স্বামী মোজাম্মেল হকের একটি ইলেকট্রনিক্সের দোকান আছে। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে।

খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. নেসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে দক্ষিণ গোড়ানের ৩৯৭ নন্বর মোল্লা ভবনের চারতলা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

মা শিশু দুটিকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে ছুরি ও বটি উদ্ধার করা হয়েছে।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত খিলগাঁও থানার এসআই মো. হাবিব রহমান বলেন, ‘ওই মা নিজেই দুই সন্তানকে গলা কেটে ও আগুনে পুড়ে হত্যা করেছে বলে জানিয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com