মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইসলামবিদ্বেষের অভিযোগে পুলিশি হেফাজতে নেইমার-এমবাপ্পেদের কোচ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৭০ বার
ছবি: সংগৃহীত

২০২১-২২ মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব নিসের কোচ ছিলেন পিএসজির বর্তমান কোচ ক্রিস্তোফ গালতিয়ের। নিসের কোচ থাকাকালীন গালতিয়েরের বিরুদ্ধে বর্ণবৈষম্য ও ইসলামবিদ্বেষের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার এ বিষয়ে তদন্তের জন্য তাকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে।

গালতিয়েরের পালক পুত্র জন ভ্যালোভিচ গালতিয়েরকেও হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ উঠলেও সেটি এখনো প্রমাণিত হয়নি। তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন কিংবা ছেড়ে দেওয়ার বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি সিদ্ধান্তে আসতে হবে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে।

গালতিয়েরের বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলেছিলেন সাংবাদিক রোমেইন মলিনা। পরে আরএমসি স্পোর্তের অনুষ্ঠান আফতার ফুতে একটি ই-মেইল ফাঁস করেন দানিয়েল রাইওলি। ই-মেইলটি পাঠিয়েছিলেন নিসের সাবেক ক্রীড়া পরিচালক হুলিয়েন ফরনিয়ে।

মেইলে গালতিয়েরের মুসলিম ও বর্ণবিদ্বেষের চিত্র উঠে আসে। গালতিয়েরের ছেলে জানিয়েছিলেন, নিসের সেই দলটি গালতিয়েরের সঙ্গে যায় না। কারণ হিসেবে তিনি বলেছেন, দলে কৃষ্ণাঙ্গ আছে এবং অর্ধেক খেলোয়াড়ই শুক্রবার দুপরে মসজিদে যায়। দল থেকে মুসলিম খেলোয়াড় কমাতেও নাকি বলেছিলেন গালতিয়ের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com