বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কাল আসছেন মার্তিনেজ, কী করবেন ঢাকায়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৩২ বার
ছবি: সংগৃহীত

৩৬ বছরের খরা কাটিয়ে কাতারে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। সাত গোল দিয়ে দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তবে অবিশ্বাস্য কিছু সেভে আর্জেন্টিনার জাল অক্ষত রাখা এমিলিয়ানো মার্তিনেজের অবদানও কম নয়। বিশ্বকাপের সময় তাইতো মেসির সঙ্গে মার্তিনেজকে নিয়েও সমর্থকদের ছিল তুমুল আগ্রহ। বাংলাদেশেও এই গোলরক্ষকের জনপ্রিয়তা অনেক। এবার সেই মার্তিনেজকে স্বচক্ষে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ভক্তরা। আগামীকাল সোমবার ঢাকায় পা রাখবেন তিনি।

গত সোমবার এক ফেসবুক পোস্টে মার্তিনেজ নিজেই বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন,‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় উপমহাদেশে ৩ জুলাই ২০২৩ আমার যাত্রা শুরু হবে। বাংলাদেশে পা দেওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু হবে। যেখানে আমি ফান্ডেডনেক্সট এবং নেক্সট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তার সুযোগ পাব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।’

মার্তিনেজ আরও লেখেন, ‘বাংলাদেশে দেখাসাক্ষাৎ ও শুভকামনা বিনিময়ের পর আমি কলকাতায় যাবো। সেখান থেকে ভারতে আমার আড়াই দিনের যাত্রা শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখবো ও অভিজ্ঞতা হবে।’

ভারতীয় উপমহাদেশে এই সফরের সুযোগ করে দেওয়ার জন্য কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মার্তিনেজ। মূলত, শতদ্রু দত্ত মার্তিনেজকে কলকাতায় আনার জন্য যোগাযোগ করেন। পরে মার্তিনেজই কলকাতার আগে ঢাকায় আসার ইচ্ছা শতদ্রুর কাছে প্রকাশ করেন।

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা ছিল চরমে। আর্জেন্টিনার শিরোপাজয়ে বাধভাঙা উচ্ছ্বাস হয়েছে ঢাকাসহ পুরো দেশে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনেরও। এই উন্মাদনা নিয়ে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রচার তো হয়েছেই, ফুটবল ফেডারেশনও পোস্ট দিয়েছে বাংলাদেশি সমর্থকদের নিয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com