মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চলছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাগেরহাটে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানাল ভারত জুলাই জাদুঘর নিয়ে দুর্নীতির অভিযোগ পেলেই তদন্ত-সংস্কৃতিমন্ত্রী

ঢাকায় এসেছেন মার্টিনেজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১১৮ বার
ছবি : সংগৃহীত

ঢাকায় পৌঁছেছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে কয়েকজন ব্যক্তিগত স্টাফসহ আর্জেন্টিনা থেকে ঢাকায় এসে পৌঁছেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে আজ ভোরে ঢাকায় নামলেন মার্টিনেজ। সব মিলিয়ে তার ভ্রমণ ৩০ ঘণ্টার বেশি।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে হোটেলের পথে মার্টিনেজ ও তার সফরসঙ্গীরা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে উত্তর বাড্ডার এক বাণিজ্যিক অফিস পরিদর্শন করবেন তারা। এরাই মূলত মার্টিনেজকে বাংলাদেশে এনেছেন।

যদিও এ অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই। নিজেরাই প্রশ্নোত্তর অনুষ্ঠান করে মিডিয়ায় সরবরাহ করবেন আয়োজকরা।

সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যাবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিমানবন্দরে যাবেন। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার পর কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com