শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

৩ সিটির মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৯৮ বার
- ছবি - ইন্টারনেট

বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা।

মেয়রদের পাশাপাশি তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করানো হয়েছে। তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো: তাজুল ইসলাম।

এর আগে গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আর বরিশালে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com