বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

বলিউডে ‘খেলা হবে’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১২২ বার
ছবি-ইন্টারনেট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হুমকি দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান বলেছিলেন, ‘খেলা হবে’। শামীম ওসমানের সেই স্লোগান ছড়িয়ে গেছে দেশের সর্বত্র। ‘খেলা হবে’ স্লোগানটি এতটাই পছন্দ হয়েছে যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এটি তিনি সারাজীবন দিয়ে যেতে চান।

শামীম ওসমানের এ স্লোগান বাংলাদেশ পেরিয়ে পৌঁছে গেছে ওপার বাংলাতেও। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাজারো মানুষের মুখে এখন ‘খেলা হবে’।

পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের আগে শামীম ওসমানের সুরেই ‘খেলা হবে’ হবে বলে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার নেতা অনুব্রত মণ্ডল। এরপর থেকেই ‘খেলা হবে’ স্লোগানটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে রাজ্যটিতে।  ‘খেলা হবে’ শিরোনামে কলকাতায় তৈরি হয়েছে গানও, যা বেজেছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারণায়। এবার ‘খেলা হবে’ পৌঁছে গেছে সুদূর মুম্বাইয়ে। বলিডের দাপুটে পরিচালক, প্রযোজক করণ জোহরের ছবিতে জায়গা পেল শামীম ওসমানের সংলাপ!

আজ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি ‘রকি রানি কি প্রেম কাহানি’ ছবির ট্রেইলার। অনেক দিন পর পরিচালনায় আসা করণ ট্রেইলারেই দেখিয়েছেন চমক। ৩ মিনিট ২১ সেকেন্ডের ট্রেইলারে ধরা দিয়েছে বাঙালি ও পাঞ্জাবি সংস্কৃতি নিয়ে টানাপোড়েন। আর এ দুই ভিন্ন সংস্কৃতিই বাধা হয়ে দাঁড়ায় রকি-রানির প্রেমে।

সিনেমায় রকি চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ, আর রানি চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। ট্রেইলারে দেখা যায়, বঙ্গতনয়া রানি একপর্যায়ে বলে ওঠেন, ‘খেলা হবে’।

‘রকি রানি কি প্রেম কাহানি’ ছবির গল্পজুড়ে রয়েছে বাঙালি সংস্কৃতির নানা উপাখ্যান। আর ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দুই বাঙালি চূর্ণী গাঙ্গুলি ও টোটা রায় চৌধুরী। ট্রেইলারেই তাদের সরব উপস্থিতি দেখা গেছে। ছবিটিতে অনেক দিন পর দেখা যাবে ধর্মেন্দ্র দেওল, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com