মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিপদে বাংলাদেশ, সাকিব-মুশফিকের বিদায়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৫৪ বার
ছবি : সংগৃহীত

বিপদে বাংলাদেশ, নেমেছে ব্যাটিং ধ্স। সাকিব পারেননি হাল ধরতে, দ্রুত ফিরেছেন মুশফিকও। পাঁচ বল আর ৩ রানের ভেতর ফিরেছেন দু’জনে। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট ১১২ রান। মাঠে তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন।

ওয়ানডেতে আবারো ব্যর্থ সাকিব। দলের বিপদে হাল ধরতে পারলেন না তিনি, পারলেন না নিজের নামের সুবিচার করতে। আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে মোহাম্মদ নাবিকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ৩৮ বল থেকে মোটে ১৫ রান আসে সাকিবের ব্যাটে।

আজ একেবারেই সাবলীল ছিলেন না সাকিব। ব্যাট হাতে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। একটি বলও পারেননি স্বাচ্ছন্দ্যে খেলতে। মাত্র ৩৯.৪৭ স্ট্রাইকরেট তারই প্রমাণ বহন করে। এছাড়া ৬ ওভারের বেশি বলখেলেও একটি বাউন্ডারি হাঁকাতে পারেননি সাকিব।

১০৯ রানে সাকিবের বিদায়ের পর মাঠে আসেন মুশফিক। তবে মিস্টার ডিপেন্ডেবল তকমাটার মূল্য দিতে পারেননি তিনি। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার ফেরেন ৩ বলে ১ রান করে। মুশফিকের স্ট্যাম্প ভাঙেন রাশিদ খান।

এর আগে ব্যাটিং ধসে পরে বাংলাদেশ। ৬.৫ ওভারে ৩০ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। তামিম ইকবাল ফিরেন ২১ বলে ১৩ রান করে। ৫ বলের মাঝে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দল। ফেরেন শান্ত ও লিটন দাস। লিটন দাস ৩৫ বলে ২৬ ও শান্ত ফেরেন ১৬ বলে ১২ রান করে৷ ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন দু’জনে।

এরপর প্রায় ঘণ্টাখানেক সময় বৃষ্টিতে বন্ধ থাকে খেলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com