বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিএসএমএমইউ’র ১৫০০ অনাবাসিক চিকিৎসককে বকেয়া-ভাতা দিতে হাইকোর্ট নির্দেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১২২ বার
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের দেড় হাজার আনাবাসিক চিকিৎসককে বকেয়া বেতন-ভাতা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

একইসাথে ভাতা বৃদ্ধির জন্য যে চিঠি দেয়া হয়েছে তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব, বিশ্ববিদ্যালয়টির ভিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে আনা রিটের আইনজীবী অ্যাডভোকেট মো: মনির উদ্দিন আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, বিএসএমএমইউ’র আনাবাসিক চিকিৎসকদের ভাতা দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের গত ২৫ জুন চিঠি দেই। চিঠিতে বলা হয়, গণমাধ্যমে সংবাদ পড়ে জানতে পারি যে- বিএসএমএমইউ’র অনাবাসিক চিকিৎসকদের ৯ মাসের ভাতা বকেয়া রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভাতার সব টাকা দেয়া হয়েছে, অথচ বিএসএমএমইউ ভিসি বলেছে, তাদের কাছে কোনো তহবিল নেই। ফলশ্রুতিতে অনাবাসিক চিকিৎসকরা মানবেতর জীবন-যাপন করছেন। অবস্থা বিবেচনা করে অনাবাসিক চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ সব বকেয়া ভাতা পরিশোধের আবেদন জানানো হয়। কিন্তু আবেদনে সাড়া না পাওয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিটটি তিনি দায়ের করেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com