বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে যাচ্ছে বড় কোনো ঘোষণা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৪৬ বার
ছবি-ইন্টারনেট

আবারো উত্তপ্ত দেশের ক্রিকেট পাড়া। উত্তাপ ছড়াচ্ছেন তামিম ইকবাল খান। ফিটনেস ইস্যুর রেশ না কাটতেই নতুন আলোচনার জন্ম দিলেন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক। এক বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম। তবে বিসিবি’র নির্ধারিত নয়, একান্ত ব্যক্তিগত।

আর তাতেই গুঞ্জনের পালে জোর হাওয়া লেগেছে, মেলছে ডালপালা। কী এমন হলো, হঠাৎ ব্যক্তিগত সংবাদ সম্মেলন ডাকতে হলো অধিনায়ককে! না চাইলেও একটা প্রশ্ন তাই মনে উঁকি দিচ্ছে, তবে কি নেতৃত্ব ছাড়ছেন তামিম ইকবাল খান? রহস্যটা যদিও খোলাসা করেননি তামিম, তবে বড় কিছু ঘটতে যাচ্ছে তা নিশ্চিত।

জানা গেছে, আফগানিস্তান সিরিজ কাভার করতে চট্টগ্রামে আসা সাংবাদিকদের গতকাল গভীর রাতে খবর পাঠান তামিম, জানান আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন, সবাইকে কিছু বিষয়ে জানাবেন। কী সেই বিষয়, এই ব্যাপারে জানতে চাইলে তামিমের উত্তর, ‘এটা কালকেই বলি। আজ আর কিছু জানতে চেয়েন না প্লিজ।’

গত কিছুদিনের ঘটনাপ্রবাহ ও সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে যেকোনো কিছুর জন্যই প্রস্তুত থাকবে সমর্থকদের। তবে তামিমের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, নেতৃত্ব নিয়েই নাকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবেন তামিম। অন্যথায় প্রশ্ন থেকেই যায়, তবে কী করতে যাচ্ছেন এই ড্যাসিং ওপেনার?

অবশ্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তামিমের। তিনি ধুঁকছেন। ফিটনেস নিয়ে, ব্যাটিংয়ের সাবলীলতা ও ছন্দ নিয়ে। আত্মবিশ্বাসও চলে এসেছে তলানিতে। বয়সের কারণে হোক বা ফিটনেসের ঘাটতিতে, তার চলনে-বলনে যে এর প্রভাব পড়ছে স্পষ্টই। এদিকে বিশ্বকাপের বাকি আছে আর ঠিক তিন মাস। এমতাবস্থায় আবার ব্যক্তিগত সংবাদ সম্মেলন! ভাবাচ্ছে সমর্থকদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com