শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস থাকতে হবে: নাহিদ ইসলাম জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, চীনে সর্বোচ্চ সতর্কতা তনু হত্যা : অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার জ্বালানি-বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী-ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে মোসাদের ২১ গুপ্তচর আটক সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ধর্ষণ মামলায় গ্রেপ্তার

গণঅধিকারের প্রতিনিধি হিসেবে নুর নয়, রেজা কিবরিয়াকে ডাকল ইসি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১১০ বার
ছবি : সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা গণঅধিকার পরিষদকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির ‘আহ্বায়ক’ হিসেবে ড. রেজা কিবরিয়াকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি ছাড়াও দলের সদস্যসচিব ও দপ্তর সম্পাদককে আগামী ১০ জুলাই বিকেল ৩টায় ইসির ‘রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই কমিটি’র সঙ্গে দেখা করতে বলা হয়েছে। চিঠিতে ইসির উপসচিব ও ওই কমিটির আহ্বায়ক মো. আব্দুস সালামের সই রয়েছে।

ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্ধারিত কমিটি ‘‘গণঅধিকার পরিষদ’’ নামের রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য আগামী ১০ জুলাই পুনঃযাচাই করবেন। বর্ণিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট দলের আহ্বায়ক, সদস্যসচিব ও দপ্তর সম্পাদককে প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ উপস্থিত থাকার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, নেতৃত্ব নিয়ে কোন্দল দেখা দিয়েছে গণঅধিকার পরিষদে। ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরপন্থীদের মধ্যে কার্যত বিভক্ত হয়ে পড়েছে দলটি। নুরপন্থীরা দলের আহ্বায়ক রেজা কিবরিয়াকে বহিষ্কার করে যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছে। আর রেজা কিবরিয়াও নুরুল হক নুর ও রাশেদ খানকে বহিষ্কার করেন।

এরই পরিপ্রেক্ষিতে গত ৪ জুলাই রেজা কিবরিয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এক চিঠিতে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদনে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ভিপি নুরুল হক নুরের সব দলিলাদি উপেক্ষা করতে বলেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ১ জুলাই দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক শাকিলুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি উল্লেখ ছিল। দলের আহ্বায়ক হিসেবে স্বেচ্ছাচারিতা বা অন্যায়ভাবে তিনি বহিষ্কৃত হতে পারেন না। তিনি সদস্যসচিব নুরুল হক নুরের জমা দেওয়া সব দলিল উপেক্ষা করার জন্য সিইসিকে অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com