বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

তামিমকে নিয়ে যা বললেন পাপন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১২৫ বার
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেওয়ার একদিন পরই আবারও ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে তামিম তার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে মাঠে ফেরার ঘোষণা দেন। এদিকে, তামিমের ফিরে আসা সবার জন্যই স্বস্তির বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ শুক্রবার দুপুর নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তামিম। এ সময় তার সঙ্গী ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তামিমের সহধর্মিণী আয়েশা ইকবাল। পরবর্তীতে সেই বৈঠকে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৈঠক শেষে সংবাদকর্মীদের একজন পাপনকে প্রশ্ন করেন তামিমের অবসর ভেঙে ফেরাটা আপনাদের জন্য কতটা স্বস্তির? জবাবে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘অবশ্যই। এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে আমরা খেলব কীভাবে!’
বিসিবিকে তামিম অবসরের চিঠি কি দিয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আজকে একটা এসেছে। যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনো ফিট না, সেজন্য সে দেড়মাস সময় নিয়েছে। এই দেড়মাসে সে পুনর্বাসন করে আশা করছি শিগগিরই আমাদের ক্রিকেটে ফিরে আসবে।’

বিসিবি সভাপতি বলেন, ‘ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে আমার একটা ধারণা হয়েছিল হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com