বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কাজল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১১৬ বার
ছবি-ইন্টারনেট

বলিউডের অন্দরে অভিনেতাদের ‘প্লাস্টিক সার্জারি’ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। কেউ বলেন নায়িকারা এই ধরনের অস্ত্রোপচারের সাহায্য নেন। আবার নায়করাও যে তালিকায় রয়েছেন, সে কথাও কানে আসে। সম্প্রতি, এই প্রসঙ্গে কাজল তার মনোভাব স্পষ্ট করেছেন। সৌন্দর্য বাড়ানোর জন্য নায়িকাদের অস্ত্রোপচারের সাহায্য নেওয়ার বিরোধিতা কাজল করেননি। তবে বিষয়টিকে তিনি ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ হিসেবেই দেখতে চান। অভিনেত্রী বলেন, এটা কারও ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে, সেটা যেন না হয়। এই প্রসঙ্গেই নতুনদের উদ্দেশে কাজল পরামর্শ দিয়েছেন। তার কথায়, ঈশ্বর তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন।

তার পরেও কোনও পরিবর্তন চাইলে রূপটান তো রয়েছেই। ক্যারিয়ারের শুরুতে কাজলকেও তার চেহারার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল। এই প্রসঙ্গে আত্মবিশ্বাসী অভিনেত্রী বলেন, যাঁরা কটু কথা বলতেন, আমি তাদের থেকে অনেক বেশি বুদ্ধিমতী। আমি জানতাম আমাকে সুন্দর দেখতে।

এর আগে কাজলের কন্যা নিসা দেবগনকে সৌন্দর্য বৃদ্ধির অস্ত্রোপচার নিয়ে কটাক্ষের শিকার হতে হয়। নেটাগরিকদের একাংশ দাবি করেন, নিসা অস্ত্রোপচারের মাধ্যমে তার চেহারার পরিবর্তন করেছেন। যদিও পরে কাজল এই বক্তব্য নস্যাৎ করে দেন। কাজল জানান, ডায়েট এবং পুষ্টিকর খাবারের মাধ্যমেই মেয়ের চেহারায় পরিবর্তন এসেছে। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ় ২’-এ কাজলকে দেখেন দর্শক। চলতি সপ্তাহেই মুক্তি পাবে অভিনেত্রীর ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এই সিরিজ়ে কাজলের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন টলিপাড়ার যিশু সেনগুপ্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com