শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস থাকতে হবে: নাহিদ ইসলাম জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, চীনে সর্বোচ্চ সতর্কতা তনু হত্যা : অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার জ্বালানি-বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী-ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে মোসাদের ২১ গুপ্তচর আটক সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ধর্ষণ মামলায় গ্রেপ্তার

নূরকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন ববি হাজ্জাজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১০৮ বার
ছবি-আমাদের সময়

রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মীয় উস্কানি তৈরির অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ রোববার বিকেলে রাজধানীর মালিবাগে অবস্থিত এনডিএম কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। একসঙ্গে গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দলের নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথাও জানান তিনি।

লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ উল্লেখ করেন, ‘গণমাধ্যম, নিজ দলের শীর্ষ নেতা এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে চিহ্নিত মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মুসলিম উম্মাহর স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নুরুল হক নূরকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য উদঘাটন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রদান করেছি।

দলটির নিবন্ধন প্রসঙ্গে এনডিএম চেয়ারম্যান বলেন, ‘ধর্মীয় এবং সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়া ছাড়াও দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বিধায় রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন মোতাবেক ‘গণঅধিকার পরিষদ’নামক রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান না করতে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের পবিত্র জমিনে কোনো ইহুদির চর বা কোনো শত্রু রাষ্ট্রের এজেন্ট রাজনীতি করতে পারবে না। নূরের অর্থের উৎস কোথায়? বিলাসবহুল মধ্যপ্রাচ্য সফরে কে বা কারা তাকে অর্থ প্রদান করেছে? এর উদ্দেশ্য যদি হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক, তাহলে নূর ও তার সহযোগীরা দেশ এবং মুসলমানদের শত্রু।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com